বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্ত মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
BDTrendify ডেস্ক 19 Feb 2026, 11:19 PM 29 বার পঠিত
সর্বশেষ আপডেট: 20 Feb 2026, 01:10 AM
(আপডেট: অ্যাডমিন)
সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে আন্ত মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ’ কর্মসূচি এবং জাতীয় পর্যায়ে নদী, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) সূত্র জানায়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সভায় উপস্থিত ছিলেন।